ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায় সরকারের দাবি, বিচ্ছিন্ন ঘটনা; বিরোধী দল বলল, অবনতি ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: মার্কো রুবিও রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে টাকা-স্বর্ণালংকার ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়

বর্ষা মৌসুম শেষ, কিন্তু দেশে ডেঙ্গুর প্রকোপ যেন কিছুতেই কমছে না। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর চাপ, দীর্ঘ
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৭ সময়
মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়

বর্ষা মৌসুম শেষ, কিন্তু দেশে ডেঙ্গুর প্রকোপ যেন কিছুতেই কমছে না। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর চাপ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। ডেঙ্গুর পাশাপাশি হামের সংক্রমণও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে, যাঁদের সাতজনই ঢাকা বিভাগের। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৩ হাজার। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।


বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ২৩১ জন। গত ২৪ ঘণ্টায়ও ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ২২৯, খুলনায় ২২০, বরিশালে ২১১, চট্টগ্রামে ২০৬, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৭১ এবং সিলেটে ২০ জন ভর্তি হয়েছেন।


এদিকে ডেঙ্গুর পাশাপাশি হামের পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন তিনজন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১৮৪ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮৯ জনে।


একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৮১, চট্টগ্রামে ২৪৮, সিলেটে ১৭৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন। অর্থাৎ ডেঙ্গু ও হাম—দুই রোগের সংক্রমণেই চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। বিশেষ করে মৌসুম শেষ হওয়ার পরও ডেঙ্গুর উচ্চ সংক্রমণ এবং হামে মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী