ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

নাটোরে স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল জেলা বিএনপি

নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
নাটোরে স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল জেলা বিএনপি ছবি : সংগৃহীত

নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।


শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন।


জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন বিএনপি নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠান স্থলে ঢোকার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।


দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টার অনুষ্ঠানে যেতে বাধা দেয়া হয়। এই কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়।


নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাসিব বলেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া সম্ভব হয়নি।


শনিবার সকাল সাড়ে ১০টায় ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া নাটোর সদর উপজেলা স্টেডিয়ামসহ দেশের মোট ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা