ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

আবারও শাহবাগ ব্লকেড করল আন্দোলনকারীরা

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন জুলাই গণঅভ্যুত্থনে আহত আন্দোলনকারীরা। তারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ, ‘জুলাই
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
আবারও শাহবাগ ব্লকেড করল আন্দোলনকারীরা ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন জুলাই গণঅভ্যুত্থনে আহত আন্দোলনকারীরা। তারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ, ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রোববার (১১ মে) সকাল থেকে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক ক্ষমতা নয়, বরং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ দলকে ‘ভারতের পৃষ্ঠপোষক রাজাকার’ আখ্যা দিয়ে তারা দাবি করেন, দলটিকে নিষিদ্ধের নামে নাটক নয়, বাস্তবিক আইন প্রয়োগের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, তারা যতদিন না তাদের দাবির সুনির্দিষ্ট ঘোষণা পাবেন, ততদিন রাজপথ ছাড়বেন না। তাদের অন্যতম প্রধান দাবি, সড়কেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং আহতদের চিকিৎসা নিয়ে সরকারকে নিশ্চিত বার্তা দিতে হবে। আহতদের জন্য আজীবন চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তারা।

এর আগে, শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম, বিশেষত সাইবার স্পেসে, নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এর আগেও একাধিক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ শেষে মিছিল করে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। সেখানে এনসিপি, ইসলামি সংগঠনসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ছাত্র ও নাগরিকদেরও উপস্থিতি দেখা যায়।

তবে এই কর্মসূচির শুরু হয় বৃহস্পতিবার (৮ মে) রাতে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে। এরপর শুক্রবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিন দফা দাবি তুলে ধরে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তাদের সঙ্গে সাধারণ ছাত্র ও নাগরিকদেরও দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন স্লোগান ও দাবির পক্ষে অবস্থান অব্যাহত রাখেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা