ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

মরোক্কোর কাছে হেরে অলিম্পিক অভিযান শুরু আর্জেন্টিনার

অলিম্পিকের ফুটবল ইভেন্টের দুই দলের খেলা ২-২ গোলে ড্র ধরে নিয়েছিলেন সবাই। ম্যাচ শেষের দেড় ঘণ্টা পর গোল
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৪, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৪, সকাল ৯:১২ সময়
মরোক্কোর কাছে হেরে অলিম্পিক অভিযান শুরু আর্জেন্টিনার ছবি : সংগৃহীত
অলিম্পিকের ফুটবল ইভেন্টের দুই দলের খেলা ২-২ গোলে ড্র ধরে নিয়েছিলেন সবাই। ম্যাচ শেষের দেড় ঘণ্টা পর গোল বাতিলের শিকার হলো আর্জেন্টিনা দল। যার ফলে অলিম্পিক ফুটবলের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ১-২ গোলে মরক্কোর কাছে হেরে বসেছে আলবিসেলেস্তেরা।

অন্তিম মুহূর্তে আর্জেন্টিনার গোলের পর মরক্কোর ভক্ত মাঠে নেমেছিলেন। বাজি ছুঁড়ে মারা হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারদের দিকে। ফুটবলে পিচ ইনভেশন বা মাঠে ভক্তদের ঢুকে যাওয়ার ঘটনা নতুন না। তবে এরজন্য ম্যাচ থামিয়ে দেয়ার ঘটনা বিরল। তবে অলিম্পিকে মরক্কো এবং আর্জেন্টিনা ম্যাচে তাই ঘটল। খেলা থাকল বন্ধ। এরইমাঝে ঘটল অন্য ঘটনা। 

অথচ এই ম্যাচের নির্ধারিত সময়ে ১-২ গোলে পিছিয়ে থাকার পর যোগ করা সময়ে সমতাসূচক গোল পায় আর্জেন্টিনা। ২-২ ড্রয়ে শেষ হয় ম্যাচ। কিন্তু ম্যাচ শেষের প্রায় ঘণ্টা দেড়েক পর জানা যায়, ক্রিশ্চিয়ান মেদিনার করা আর্জেন্টিনার সে গোল অফসাইডে বাতিল হয়ে গেছে।

এমনকি সে সময় ম্যাচের আরও মিনিট তিনেক খেলা বাকি আছে বলে জানানো হয়। মূলত পিচ ইনভেশন বা গ্যালারিতে থাকা সমর্থকদের মাঠে অনুপ্রবেশ এবং সমর্থকদের আরও নানা রকমের বিশৃঙ্খলার কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই খেলা থামিয়ে দেওয়া হয় বলে জানান সেন্ট এতিয়েনের মাঠের ম্যানেজার।

যার ফলে প্রায় ঘণ্টা দেড়েক বিরতি দিয়ে বাকি তিন মিনিট খেলতে নামে আর্জেন্টিনা ও মরক্কো। সে সময় আর গোল পায়নি আর্জেন্টিনা। যার ফলে ১-২ গোলে হেরেই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় নিকোলাস ওটামেন্ডির দলকে।

উল্লেখ্য, মরক্কোর বিপক্ষ এদিন শুরু থেকেই ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সোফিয়ানে রাহিমির গোলে ২-০ গোলের লিড পেয়ে যায় মরক্কো। ৬৮ মিনিটে জিউলিয়ানো সিমিওনের গোলে লাইফলাইন পেলেও শেষ পর্যন্ত হার হজম করতে হলো আকাশি-সাদাদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার