ঢাকা | |

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, সকাল ৯:১০ সময়
খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ছবি : সংগৃহীত
দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

সরকারপ্রধান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে। নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের উপার্জনের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। বিবৃতিতে সমাজের বিত্তবানদেরও খেটে খাওয়া মানুষের জন্য সহায়তার হাত বাড়াতে অনুরোধ করেন শেখ হাসিনা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা