ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নানা অপপ্রচার চালিয়েও জিয়ার নাম মুছতে পারেনি ক্ষমতাসীনরা: রিজভী

নানা অপপ্রচার চালিয়েও জনগণের কাছ থেকে জিয়ার নাম মুছতে পারেনি ক্ষমতাসীনরা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
  • আপলোড সময় : ৬ জুন ২০২৪, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৪, দুপুর ৩:৮ সময়
নানা অপপ্রচার চালিয়েও জিয়ার নাম মুছতে পারেনি ক্ষমতাসীনরা: রিজভী ছবি : সংগৃহীত
নানা অপপ্রচার চালিয়েও জনগণের কাছ থেকে জিয়ার নাম মুছতে পারেনি ক্ষমতাসীনরা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের কাছে বেগম জিয়া-ড. ইউনূসরা নন, আজিজ-বেনজীররা সম্মানিত। কারণ, এদের দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করিয়েছেন।

রিজভী বলেন, নানা অপপ্রচার চালিয়েও জনগণের কাছ থেকে জিয়ার নাম মুছতে পারেনি ক্ষমতাসীনরা। তারা হুমকি-ধমকি দিয়ে আদালতকে ব্যবহার করে ইতিহাসকে কবজা করার চেষ্টা করে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করলে ছাত্রলীগ-যুবলীগের নেতারা প্রমশন পায়।

বিচারক কি আইনের শাসন মানেন, নাকি শেখ হাসিনার নির্দেশনা মানেন প্রশ্ন রেখে তিনি বলেন, ছাত্রলীগ-আওয়ামী লীগের লোকদের ডেকে এনে বিচারক বানানো হয়। নিম্ন আদালত হাইকোর্টের আদেশ অমান্য করে বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠান। বিচার বিভাগের কাছে মানুষের শেষ আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই।

রিজভী আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটার নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকেরা সরকারি চাকরি পাবে। মেধাবীরা আর চাকরি পাবে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প