ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্টিনার ম্যাচের আগে কেপ ভার্দে কোচ সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি: ডা. শফিকুর রহমান নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

আবারও মিয়ানমার থেকে টেকনাফে এসে পড়লো গুলি

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ( এএ) ও আরো একটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপ দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
  • আপলোড সময় : ২৪ এপ্রিল ২০২৪, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ২৪ এপ্রিল ২০২৪, দুপুর ১২:১১ সময়
আবারও মিয়ানমার থেকে টেকনাফে এসে পড়লো গুলি ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ( এএ) ও আরো একটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপ দেশটির সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ সংঘাত থেকে কক্সবাজারের টেকনাফে আবারও একটি গুলি এসে পড়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে টেকনাফের জাদিমুড়া সিআইসি অফিসের জানালায় এসে গুলিটি পড়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত থেকে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ আবারও টেকনাফের সীমান্তে ভেসে আসছে। এ ঘটনার জেরে গত রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের জানালায় এসে একটি গুলি লেগে ছিদ্র হয়ে যায়।

হোয়াইক্যংয়ের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাতে চিংড়ি ঘেরে গেলে মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দের ভয়ে চিংড়ি ঘের থেকে চলে আসতে হয়েছে। গোলাগুলির বিকট শব্দে ঘেরে থাকতে পারি নাই। রাতভর থেমে থেমে গোলাগুলি হয়েছে।

হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ মাঝি নুর আহমদ বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থেকে এপারের ক্যাম্প -২৭ সিআইসি অফিসের জানালায় একটি গুলি এসে পড়ে ছিদ্র হয়ে যায়।

এ ঘটনার খবর পেলে আমরা সেখানে গিয়ে বিষয়টি দেখে ক্যাম্পের দায়িত্বরত সিআইসিকে অবগত করি।

উল্লেখ্য,এর আগে গত তিন মাস আগে মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম -উখিয়া ও টেকনাফ সীমান্তে এসে পড়েছিল মর্টারশেল ও গুলি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন