ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চিকিৎসকরা ভালো থাকলে সেবার মান নিশ্চিত হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেছেন, অতীতে কী হয়েছে, সেগুলো মনে রাখা যাবে না। চিকিৎসকরা ভালো থাকলে
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
চিকিৎসকরা ভালো থাকলে সেবার মান নিশ্চিত হবে : স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেছেন, অতীতে কী হয়েছে, সেগুলো মনে রাখা যাবে না। চিকিৎসকরা ভালো থাকলে সেবার মান বাড়বে, সেবা নিশ্চিত হবে। তাই চিকিৎসকদের জায়গা দিতে হবে।

শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে হাসপাতাল বন্ধ নয়, তবে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না।

বেইলি রোডের অগ্নিকান্ড প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ঘটনায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ড রোধে রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক অবস্থান নিতে হবে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬ জনে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প