ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ বশির

১০ দিন আগে আলজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ বশির আহমেদ। এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৪০ সময়
ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ বশির ছবি : সংগৃহীত
১০ দিন আগে আলজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ বশির আহমেদ। এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন হাফেজ বশির।

স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, ইরান অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির। যেখানে দ্বিতীয় হয়েছে ইরান এবং তৃতীয় হয়েছে নাইজেরিয়া।

জানা গেছে, হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে হাফেজ বশির আহমদ। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ