ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুরাদ আহমেদ মৃধা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুরাদ আহমেদ মৃধা বিশ্ববিদ্যালয়ের গণিত
  • আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫০ সময়
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু ছবি : সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুরাদ আহমেদ মৃধা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুরাদ আহমেদ মৃধা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. সাত্তার মৃধার ছেলে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক জাকির হোসেন।

সহযোগী অধ্যাপক জাকির হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় মুরাদ। তবে তার এই আক্রান্ত থাকার বিষয়টি তেমন কেউ জানতো না। সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহটি তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৫ জানুয়ারি সে তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টের মাধ্যমে তার আক্রান্ত থাকার বিষয়টি জানায়। কিন্তু কেউ বিভাগকে অবহিত করেনি। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়তো তার আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস