ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর
  • আপলোড সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৩ সময়
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সুপার সিক্সের এ ম্যাচটি।

সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। শুধু জয় পেলেই হবে না, মাথায় রাখতে হবে রানরেটের বিষয়টিও। এই মুহূর্তে পয়েন্টের পাশাপাশি রানরেটেও অনেকটাই এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪। তাই শুধু জয় পেলেই বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে পেছনে ফেলা সম্ভব নয়। যুবাদের এমন ব্যবধানে জয় পেতে হবে যেন পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশের নিচে।

সে ক্ষেত্রে বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান বা তার কম করলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৫০ রান। অর্থাৎ বাংলাদেশ ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের মধ্যেই আটকে রাখতে হবে। সে ক্ষেত্রে ০.০০১ বেশি হবে বাংলাদেশের রানরেট।
বাংলাদেশ যদি ২৫০ রান পার করে ফেলে সে ক্ষেত্রে জয়ের ব্যবধান হতে হবে ৫১ রান বা তার বেশি। সে ক্ষেত্রে বাংলাদেশ ২৬০ রান করলে পাকিস্তানকে আটকাতে হবে ২০৯ রানে, ৩০০ করলে পাকিস্তানকে ২৪৯ রানেই থামাতে হবে।

পাকিস্তান আগে ব্যাট করলে আরও বেশি কঠিন সমীকরণের মুখে পড়বে জুনিয়র টাইগাররা। সে ক্ষেত্রে জয় পেতে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যেই। পাকিস্তান ৩০০ রান করলে বাংলাদেশকে জিততে হবে ৩৯.৩ ওভারে। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রান করলে ৩৮.৪ ওভারের মধ্যেই জয় পেতে হবে বাংলাদেশকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’