ঢাকা | |
সংবাদ শিরোনাম :

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানিয়েছেন, সরকারি শূন্যপদ পূরণে
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:১৯ সময়
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানিয়েছেন, সরকারি শূন্যপদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ৬ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য বাস্তবায়নে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ থেকে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।


সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে বিভিন্ন গ্রেডে বিপুল সংখ্যক পদ খালি রয়েছে। এছাড়া তিনি বলেন, বিসিএস ক্যাডার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত করছে। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিমন্ত্রী আরও জানান, গত ১৬ বছরে বিভিন্ন প্রশাসনিক পদে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত এবং ওএসডি করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন