ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও সম্ভাব্য নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলোকে দ্রুত
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও সম্ভাব্য নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিগুলোকে দ্রুত সংলাপে বসানোর জন্য সরকারকে তাগিদ দিয়েছে বিরোধী দল ও জোটগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েই এই সংলাপের দাবি তুলেছে তারা। ক্ষমতাসীন বিএনপিও সংলাপে আগ্রহী বলে জানা গেছে। তবে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। চলতি মাসের শেষদিকে সংলাপ হতে পারে বলে আলোচনা রয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পতিত শক্তির পুনরুত্থান ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে।


এর আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় ১৫ মিনিটের ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং সর্বদলীয় মিছিলের বিষয়ে আলোচনা হয়। তবে বিরোধীদলীয় নেতা মিছিলের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য আরও শক্তিশালী করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর আহ্বানে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রাথমিকভাবে সাড়া দিয়েছে। তবে তারা ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের শর্ত দিয়েছে। জোটের নেতারা বলছেন, জুলাইয়ের আন্দোলনে গড়ে ওঠা ঐক্যকে আরও শক্তিশালী করতে হলে ওই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।


একই অবস্থান থেকে জাতীয় নাগরিক পার্টিও বলেছে, সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো ঐক্যে তারা অংশ নেবে। তবে জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফেরানোর কোনো উদ্যোগ আছে কি না এবং গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া সংস্কারের দাবিগুলো কীভাবে বাস্তবায়িত হবে—এসব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে দলটি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে প্রয়োজন হলে রাজনৈতিক পক্ষগুলোর আলোচনায় বসার পক্ষে মত দিয়েছে। এবি পার্টিও দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে। তবে সংলাপের পাশাপাশি মাঠের কর্মসূচিও থেমে থাকছে না। আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা মোকাবিলায় বিএনপি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে। আজ শনিবার মাঠে নামছে জামায়াতে ইসলামী। দলটি ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।


আজ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলন হবে নিয়মতান্ত্রিক এবং কোনো সহিংসতার পথ তারা অনুসরণ করবে না। এদিকে আগামী সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে জাতীয় নাগরিক পার্টি। ফলে সংলাপের মাধ্যমে বৃহত্তর ঐক্য তৈরি হয় কি না, নাকি আপাতত পৃথক কর্মসূচির মধ্য দিয়েই রাজনৈতিক শক্তিগুলো মাঠে থাকে—এখন সেদিকেই নজর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'