ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

বিশ্বজুড়ে একের পর এক সামরিক সংঘাত, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৩ সময়
বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

বিশ্বজুড়ে একের পর এক সামরিক সংঘাত, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ইউক্রেন, লেবানন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে সংঘাতের বিস্তারের পাশাপাশি সামরিক শক্তি বাড়ানোর দিকে ঝুঁকছে অনেক দেশ। এমন পরিস্থিতিতে যুদ্ধ যদি আন্তর্জাতিক রাজনীতির স্বাভাবিক বাস্তবতা হয়ে ওঠে, তাহলে বিশ্ব আরও ভয়াবহ মহাযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একসময় যুদ্ধকে রাষ্ট্র পরিচালনার গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রত্যাখ্যানের উদ্যোগ নিয়েছিল। সামরিক শক্তির পরিবর্তে আন্তর্জাতিক আইন, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরোধ মীমাংসার ব্যবস্থা গড়ে তোলাই ছিল সেই প্রচেষ্টার মূল লক্ষ্য।


যদিও যুদ্ধ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি, দীর্ঘদিন ধরে আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা ও প্রতিরোধের অবস্থান বজায় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের বিরুদ্ধেও বিশ্বের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছিলেন। কিন্তু সেই গণবিক্ষোভও যুদ্ধ ঠেকাতে পারেনি। ওই সামরিক অভিযান ইরাকে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেয় বলে উল্লেখ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর মতে, এর ফলে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ এবং সন্ত্রাসবাদ বিস্তারের ক্ষেত্রও তৈরি হয়।


সানচেজের মতে, ওই সংঘাত আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল ছিল। এখন প্রতিটি দেশের দায়িত্ব হলো এমন কার্যকর পদক্ষেপ নেওয়া, যাতে যুদ্ধ শুরু করার সক্ষমতা সীমিত করা যায়। তিনি এর জন্য বিস্তৃত বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রস্তাব, অল্প কয়েকটি দেশের সাময়িক জোটের মধ্যে সীমাবদ্ধ না থেকে যত বেশি সম্ভব দেশকে নিয়ে সমন্বিত সহযোগিতা গড়ে তুলতে হবে। এর লক্ষ্য হবে এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি করা, যেখানে যুদ্ধ ধীরে ধীরে শুধু কঠিন নয়, বরং অবাস্তব এবং একসময় অকল্পনীয় হয়ে উঠবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'