বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায় না দেশটি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই ভারতের দীর্ঘদিনের নীতি। দুই দেশের অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নয় ভারত।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না ভারত
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য
- আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২০ সময়
- আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:২০ সময়
- বিষয়:
নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।
বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন