সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলায় গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে তাঁরা গোপালগঞ্জে পৌঁছান। সফরের শুরুতে তিন কর্মকর্তা জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিতে পুলিশ লাইনসে যান। পরে দুপুরে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। ওই সভায় আশপাশের কয়েকটি জেলার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন