ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নার্গিসের ভালোবাসার টানে গোয়ালন্দে চীনা তরুণ, মুসলিম রীতিতে বিয়ে 'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত' বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকরা গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরের নাজিরপুরে গিয়ে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯ সময়
টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরের নাজিরপুরে গিয়ে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করা হয়। পাশাপাশি একটি আসবাবপত্রের দোকানেও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। পরে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা করা হয়। সেখানে চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন দেওয়া হয়। পাশাপাশি কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।


ঘটনার পর সুমন তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কের কথা জানান। পরে বিস্তারিত কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত জানান, নাজিরপুরের পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে হামলার প্রতিবাদে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় নাজিরপুরের সাচিয়া বাজারে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। তিনি বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ার সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি বিএনপি কার্যালয় ও একটি আসবাবপত্রের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ২০ কারখানায় ছুটি