ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় এবার বড় ধরনের সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে সন্ত্রাসীদের দমন করে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৪ সময়
জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় এবার বড় ধরনের সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে সন্ত্রাসীদের দমন করে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অপরাধীকে হটিয়ে এলাকায় সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবেই সলিমপুরে পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন স্থাপনাগুলো নির্মাণের মাধ্যমে ওই এলাকায় সরকারের কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো অবশ্যই সম্ভব। এ লক্ষ্যেই সরকার আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে।


রোহিঙ্গা শিবিরগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। বিশেষ করে পাহাড়ঘেরা কিছু এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালীপাড়া ও রঙ্গিখালী এলাকায় দুটি নতুন শিবির স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে। তিনি আরও বলেন, জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা তৈরি হয়েছে। এখন সেই আস্থা ধরে রাখাই পুলিশের অন্যতম দায়িত্ব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ