ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে সাড়ে ৬ লাখ শূন্য পদ, রয়েছে অপরচুনিটি কার্ডের সুবিধা ‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসের গেজেট থেকে বাদ পড়ার অভিযোগ বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায়
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৬ সময়
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম এবং একই এলাকার আব্দুল হাকিম।


স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাট থেকে গরু কিনে ভটভটিতে করে ১০ থেকে ১২ জন বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে হঠাৎ ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আয়েস উদ্দিনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাঁর ছেলে শরিফুল ইসলাম। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।


শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প

ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প