ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩ জনের মৃত্যু, আহত ৩

রোববার ১৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এই মর্মান্তিক
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩ জনের মৃত্যু, আহত ৩

রোববার ১৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের বয়স যথাক্রমে ৪৫, ৩৮ ও ৬৫ বছর।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়ক থেকে ছিটকে পড়ে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শোভা চাকমা, জ্ঞান বিকাশ চাকমা এবং সুমন চাকমা। তাদের দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। কোতোয়ালী থানার পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পিকআপটিও জব্দ করা হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ভোরের এই দুর্ঘটনায় মুহূর্তেই থমকে যায় মহাসড়কের স্বাভাবিক চলাচল। স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তিনটি পরিবারের কাছে রোববারের সকালটি হয়ে উঠেছে এক ভয়াবহ দুঃস্বপ্নের দিন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা