ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান-মার্কিন আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী নেই: বাঘেই কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণঅভ্যুত্থান জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, আগস্টে তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে মিলছে চাঞ্চল্যকর তথ্য ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’ ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণহানি ৩, আক্রান্ত ৮৭২

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:১০ সময়
২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণহানি ৩, আক্রান্ত ৮৭২

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে ৮৭২ জন হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আরও ১২১ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের মধ্যে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা