ঢাকা | |

জাহাঙ্গীর আলমের কোন কথা আমি বিবেচনায় নেই না : মোজাম্মেল হক

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোন কথা আমি বিবেচনায় নেই না। তার কথা বিবেচনা করার মতো লোক তিনি
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৪৯ সময়
জাহাঙ্গীর আলমের কোন কথা আমি বিবেচনায় নেই না : মোজাম্মেল হক ছবি : সংগৃহীত
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোন কথা আমি বিবেচনায় নেই না। তার কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনো হননি। যখন হবে তখন বিবেচনা করবো বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিবে। এখানে আমার একক কোন মত নেই। দল যে সিদ্ধান্ত নিবে আমি সেটার পক্ষে।

তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিব।

তিনি বলেন, আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসীর ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে এবং তাদের সোচনীয় পরাজয় হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, স্থানীয় নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা