ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জন শনাক্ত জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে ‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ শাকিবের ‘মহব্বতে’ থাকছেন পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে: প্রধানমন্ত্রী পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করার চেষ্টা স্বামীর

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

অবিরাম বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে আজ বুধবার (৮ জুলাই) একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও নির্ধারিত
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১ সময়
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

অবিরাম বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে আজ বুধবার (৮ জুলাই) একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরূপ আবহাওয়া, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং যানবাহন সংকটের কারণে দিনের সব একাডেমিক কার্যক্রম ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।


বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা কয়েক দিনের ভারী বর্ষণে আশপাশের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়েছে। পাশাপাশি পরিবহন সংকট আরও প্রকট হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক দিনের জন্য সব পাঠদান ও নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী কার্যক্রম সম্পর্কে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী