ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

সৌদি প্রবাসীদের সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যেকোনো অপরাধসংক্রান্ত ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ৩:১৫ সময়
সৌদি প্রবাসীদের সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যেকোনো অপরাধসংক্রান্ত ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা কিংবা শারীরিকভাবে নির্যাতন করা থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়েছে। সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে দেশটির জরুরি সেবা নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে কাউকে নিজের উদ্যোগে আটক রাখা, জিজ্ঞাসাবাদ করা বা শারীরিক নির্যাতনের মতো কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এর জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে। দূতাবাস আরও জানায়, প্রবাসী বাংলাদেশিদের সবসময় স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। যেকোনো অপরাধ বা আইনগত সমস্যার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়াই নিরাপদ ও আইনসম্মত পথ।


এ ছাড়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, আইন মেনে চললে যেমন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি সৌদি আরবে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তিও অক্ষুণ্ন থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?