ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

ভূমিধসে বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত, বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কেরানীহাট-বান্দরবান সড়কের একটি ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় পুরো বান্দরবান জেলায়
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৩ সময়
ভূমিধসে বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত, বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কেরানীহাট-বান্দরবান সড়কের একটি ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় পুরো বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু করেছে এবং কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অব্যাহত ভারী বর্ষণের ফলে ভূমিধসের কারণে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে প্রকৌশলীরা কাজ করছেন।


এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠেছে, ফলে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।


অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!