ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১৭ সময়
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে মজার ছলে বলা সেই কথাই এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-এর। অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে রসিকতা করে সালমান খান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’


সালমানের এই মন্তব্যে তখন স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আমিরের তৃতীয় বিয়ের পর সেটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনের মতে, মজার ছলে বলা সেই মন্তব্য যেন সময়ের সঙ্গে নতুন অর্থ পেয়েছে। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ছবি প্রকাশের পর থেকেই অভিনন্দনের পাশাপাশি আলোচনায় আসে আমিরের ব্যক্তিগত জীবন।


আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি। অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের ‘চিরকুমার’ হিসেবেই পরিচিত। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি কখনো বিয়ে করেননি। বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতাই করেন এই জনপ্রিয় অভিনেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?