ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে দুইবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে স্বস্তির
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৪৫ সময়
জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে দুইবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে স্বস্তির লিড নিয়েই বিরতিতে গেছে আকাশি-সাদা শিবির। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ। আগের ম্যাচের তুলনায় নয়টি পরিবর্তন নিয়েও মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দলটি।


ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। তার নিখুঁত শটে কোনো সুযোগই পাননি জর্ডানের গোলরক্ষক। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে জর্ডান। ৩১ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট-কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্টিনেজ।


দুই গোলের সুবিধা নিয়ে পুরো প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে আর্জেন্টিনা। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরবোর্ডে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে বিশ্বচ্যাম্পিয়নরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম