ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি অথচ কেউ অভিনন্দনও জানায়নি’

বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও আত্মবিশ্বাস হারাননি স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। বরং ম্যাচ শেষে সংবাদ
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি অথচ কেউ অভিনন্দনও জানায়নি’

বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও আত্মবিশ্বাস হারাননি স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। বরং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অর্জনের যথাযথ মূল্যায়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছিল তুরস্কের। ফলে শেষ ম্যাচটি ছিল মূলত নিয়মরক্ষার লড়াই। তবে মাঠে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।


রোমাঞ্চকর এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তুরস্ক। যদিও এই পরাজয় যুক্তরাষ্ট্রের গ্রুপসেরা হওয়ার অবস্থানে কোনো প্রভাব ফেলতে পারেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিছুটা বিরক্তি নিয়েই পচেত্তিনো বলেন, দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সে অর্জনের জন্য কাউকে অভিনন্দন জানাতে দেখা যায়নি। তার মতে, দলের প্রধান লক্ষ্য ছিল গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা এবং তারা সেটি সফলভাবেই অর্জন করেছে।


নকআউট পর্বের আগে এই হার দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও পরিণত। গ্রুপসেরা হয়ে পরের পর্বে ওঠার বিষয়টি সবাইকে মনে করিয়ে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পচেত্তিনোর বিশ্বাস, একটি ম্যাচের ফলাফল দিয়ে পুরো টুর্নামেন্টের মূল্যায়ন করা ঠিক নয়। তার মতে, দল সামগ্রিকভাবে ভালো ফুটবল খেলেছে এবং নকআউট পর্বে আরও শক্তিশালীভাবে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত। এদিকে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলেও গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তুরস্ককে। অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখে নকআউটের লড়াইয়ে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা