ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে ও বিকেলে এই
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:২৪ সময়
শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে ও বিকেলে এই দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ও পুলিশ সূত্র। নিহতরা হলো— উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) এবং পৌরসভার সোনা মিয়া রোড এলাকার ইদ্রিস আলীর আড়াই বছরের কন্যা জামিনা ফেরদাউস।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পূর্ব নোয়াগাঁও এলাকায় খেলতে গিয়ে শিশু রাফি অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিকেলে সোনা মিয়া রোড এলাকায় খেলতে গিয়ে শিশু জামিনা ফেরদাউস পুকুরে পড়ে যায়। বিষয়টি আরেক শিশু দেখে পরিবারের সদস্যদের জানালে তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, দুটি ঘটনাই খেলতে গিয়ে পানিতে ডুবে ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!