ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

জিয়ানগরের ফায়জুল কবির তালুকদার মারা গেছেন

জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১২ সময়
জিয়ানগরের ফায়জুল কবির তালুকদার মারা গেছেন

জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার (৫৫) ইন্তেকাল করেছেন। শনিবার (২৩ মে) সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। পরে আসরের নামাজের পর শহীদ ফজলুল হক ময়দানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন নেতা তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস