ঢাকা | |

কান চলচ্চিত্র উৎসব হোটেল কক্ষে নির্যাতনের শিকার মিস ভেনেজুয়েলা

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়ে হোটেল কক্ষে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবধারী আন্দ্রেয়া দেল ভ্যাল—এমন
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
কান চলচ্চিত্র উৎসব হোটেল কক্ষে নির্যাতনের শিকার মিস ভেনেজুয়েলা

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে গিয়ে হোটেল কক্ষে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ‘মিস ভেনেজুয়েলা ২০২৫’ খেতাবধারী আন্দ্রেয়া দেল ভ্যাল—এমন অভিযোগ উঠেছে তারই সেলিব্রিটি স্টাইলিস্ট জিওভান্নি লাগুনার বিরুদ্ধে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, আন্দ্রেয়া দেল ভ্যাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তার মুখে রক্তাক্ত ক্ষতচিহ্ন দেখা যায় এবং তাকে ভীষণ বিপর্যস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তিনি অভিযোগ করে বলেন, স্টাইলিস্ট জিওভান্নি লাগুনা তাকে আঘাত করেছেন এবং ঘটনার সত্য প্রকাশের আহ্বান জানান।


ভিডিও ফুটেজে হোটেল কক্ষটি এলোমেলো অবস্থায় দেখা যায় এবং সেখানে আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। একই ভিডিওতে অভিযুক্ত স্টাইলিস্টকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, হোটেলের অন্যান্য অতিথিরা কক্ষ থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিওভান্নি লাগুনাকে আটক করে নিয়ে যায় বলে স্প্যানিশ সাংবাদিক জর্ডি মার্টিনের শেয়ার করা ফুটেজে দেখা গেছে।


অভিযুক্ত লাগুনা লাতিন আমেরিকার সৌন্দর্য প্রতিযোগিতা ও সেলিব্রিটি অঙ্গনে পরিচিত একজন স্টাইলিস্ট। তিনি ‘মিস ইউনিভার্স কলম্বিয়া’র ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের