ঢাকা | |

সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ জিয়াওশান
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪০ সময়
সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৩ মে) তিনি ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রাদেশিক ভাইস গভর্নর জু ওয়েংগুং। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি এবং বেইজিংয়ে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং যাইদং।


সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীনের কমিউনিস্ট পার্টির ঝেজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠকে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি হলো ঝেজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক প্রতিষ্ঠার সমঝোতা স্মারক। এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।


পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানিয়েছে, পাকিস্তান ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি সামনে রেখে দুই দেশের মধ্যে উন্নয়নভিত্তিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীনের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপের সদর দপ্তরও পরিদর্শন করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!