ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা দুই ‘শিবির নেতা’র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদলের নাসিরের রেলওয়ে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক বেসরকারি হাসপাতালেও হাম রোগী ভর্তি নেওয়ার নির্দেশ আগামী রোববারের মধ্যে দিতে হবে বিদ্যুৎ বিল, অন্যথায় জরিমানা ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল ট্রাম্প ও পুতিনের পর এবার চীন যাচ্ছেন শেহবাজ শরিফ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

রেলওয়ে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

রাজশাহীতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় এক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
রেলওয়ে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক

রাজশাহীতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজশাহী রেলওয়ে থানার অধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।


রেলওয়ে পুলিশের সূত্রে জানা যায়, পাকশি রেলওয়ে পুলিশ সুপার মেহেদী হাসানের নির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফয়সাল বিন আহসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ট্রেনের ‘চ’ বগির ৩ নম্বর সিটে বসা এক নারী যাত্রীর ব্যাগ তল্লাশি করা হলে দুইটি পলিথিন প্যাকেটে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন সদৃশ মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।


আটক নারীর নাম লিজা তাবাসসুম (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিয়ালা কলোনী এলাকার মৃত আবুল বাশারের মেয়ে বলে জানানো হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাকশি রেলওয়ে পুলিশের সুপার মো. মেহেদী হাসান জানান, রেলপথে মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান