ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বেসরকারি হাসপাতালেও হাম রোগী ভর্তি নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে হাম (মিজলস) রোগের সংক্রমণ ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৬ সময়
বেসরকারি হাসপাতালেও হাম রোগী ভর্তি নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে হাম (মিজলস) রোগের সংক্রমণ ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম বিভাগের সব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠনের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক হাম বা এর উপসর্গ নিয়ে আসা রোগীদের ভর্তি না করে অন্য হাসপাতালে রেফার করছে। এর ফলে চট্টগ্রামের টারশিয়ারি হাসপাতালগুলোতে সন্দেহভাজন হামের রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারি হাসপাতালের পাশাপাশি সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম বা এর উপসর্গযুক্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অন্যত্র রেফার না করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব রোগীর জন্য পৃথক আইসোলেশন শয্যা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।


বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাম ও এর উপসর্গ নিয়ে আসা রোগীদের ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে সব বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবাই দ্রুত রোগীদের চিকিৎসা দিয়ে অতীতের মতো মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস