ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা ফিলিপাইনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা, ফুটবল দুনিয়ায় তোলপাড় প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ আসরকে সামনে রেখে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি দল জাফনা কিংসে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ আসরকে সামনে রেখে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি দল জাফনা কিংসে যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (২২ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। জাফনা কিংস সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সাকিবকে “গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো” হিসেবে উল্লেখ করে লিখেছে, তিনি দলের সঙ্গে এলপিএল ২০২৬ সামনে রেখে চুক্তিবদ্ধ হয়েছেন।


ফ্র্যাঞ্চাইজিটির ভাষায়, সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম পূর্ণাঙ্গ অলরাউন্ডার। দলের প্রয়োজন অনুযায়ী তিনি ব্যাট হাতে রান তোলার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিতে সক্ষম। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতাই তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে বলে জানিয়েছে দলটি। এর আগে ২০২৩ সালের এলপিএল আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। সেই আসরে তার অলরাউন্ড পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবার জাফনা কিংসের হয়ে তিনি নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে।


বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা ব্যাপক। ক্রিকেট বিশ্লেষকদের মতে, জাফনা কিংসের শক্তিশালী স্কোয়াডে তার অন্তর্ভুক্তি আসন্ন আসরে দলটির শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও জোরদার করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে