ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন ও প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে মন্তব্য
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৫ সময়
বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন ও প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং বিচার বিভাগকে কার্যত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (২১ মে) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় এনসিপির পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।


সমাবেশে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষের যে স্বপ্ন ও প্রত্যাশা ছিল, তা এখনো জনগণের মনে রয়েছে। তবে তার মতে, জনগণের ত্যাগ ও রক্তের বিনিময়ে গঠিত সরকার বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে তা আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে ধীরে ধীরে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক।


এনসিপি নেতা বলেন, যেকোনো গণআন্দোলনের সূচনা ছোট পরিসর থেকেই হয়। তাদের দলও প্রথমে ছোট পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে জনগণের সমর্থনে জাতীয় রাজনীতিতে অবস্থান তৈরি করেছে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হবে এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ, কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!