ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভাঙছে ইসরায়েলের পার্লামেন্ট, নেতানিয়াহুর পতন ঘটতে পারে? চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু জামায়াতকে নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যাচার-দায়িত্বজ্ঞানহীন 'মাছ-কার্ড বাদ দিয়ে তারেক রহমানের নিজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করা প্রয়োজন' গরু চুরি ঠেকাতে বসলো ‘বাঁশের চেকপোস্ট’, পাহারায় গ্রামবাসী বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সেরা অধিনায়ক রাজধানীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার মেলোনি-মোদির ‘মেলোডি’ ট্রেন্ডের ভিডিও দেখে ভুল শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা পে-স্কেলের সঙ্গে সমন্বয় হবে মহার্ঘ ভাতা, কীভাবে আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গোলাম পরওয়ার

এক ফিলিস্তিনিকে ‘বিক্রির জন্য’ ইসরায়েলি সেনার পোস্ট

গাজায় যুদ্ধকালীন অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ইসরায়েলি সেনার একটি ছবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১ সময়
এক ফিলিস্তিনিকে ‘বিক্রির জন্য’ ইসরায়েলি সেনার পোস্ট

গাজায় যুদ্ধকালীন অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ইসরায়েলি সেনার একটি ছবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গত বছরের ১৮ নভেম্বর হারেল আমর্শিকা নামের ওই সেনা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুদ্ধস্মৃতি শেয়ার করে ৯টি ছবির একটি অ্যালবাম প্রকাশ করেন। পোস্টে তিনি গাজায় কাটানো সময়কে “দ্রুত কেটে গেলেও গভীর দাগ রেখে গেছে” বলে উল্লেখ করেন এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা, সহযোদ্ধাদের সঙ্গে সম্পর্ক ও কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন।


তবে ওই অ্যালবামের একটি ছবি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, এক ফিলিস্তিনি যুবককে সাদা রঙের পূর্ণাঙ্গ স্যুট পরিহিত অবস্থায় হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি ব্লকের পাশে বসে থাকতে দেখা যায়। ছবিটির ওপর “বিক্রির জন্য” লেখা একটি ক্যাপশনও যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। পরে ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয় এবং সেনা সদস্যটির অ্যাকাউন্টও মুছে দেওয়া হয়। পরবর্তীতে একই নামে একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়, যেখানে ভিন্ন ধরনের বর্ণনা যুক্ত ছিল।


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংশ্লিষ্ট একটি প্রতিবেদনে দাবি করা হয়, ছবিটি দেখে গাজার এক নারী জহরা শোরাব তার নিখোঁজ ছেলে মোহাম্মদ শোরাবকে শনাক্ত করেন। তিনি জানান, ২০২৪ সালের আগস্টে নামাজে যাওয়ার পর থেকে তার ছেলে নিখোঁজ ছিল। পরিবারটি বহুদিন ধরে খোঁজাখুঁজি চালিয়ে আসছিল। পরে ছবিটি দেখার পর তারা মনে করেন, সেটিই তাদের নিখোঁজ সন্তানের ছবি হতে পারে।


তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, ছবিতে থাকা ব্যক্তিকে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব নয় এবং তাদের রেকর্ডে ওই ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর