ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ছাত্রসমাজই গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি: রাষ্ট্রপতি ইরানে অভিযান নিয়ে অনড় নেতানিয়াহু, কী সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল

আগামী জুন মাসের শেষ নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পূর্ণমাত্রায় জ্বালানি তেল সরবরাহ শুরু হতে পারে বলে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ১১:১৪ সময়
জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল

আগামী জুন মাসের শেষ নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পূর্ণমাত্রায় জ্বালানি তেল সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই পাইপলাইন চালু হলে দেশের জ্বালানি পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এতে পরিবহন ব্যয় ও সময় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করা হচ্ছে।


বৈঠকে আরও বলা হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।


আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া বিভিন্ন প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন নীতিমালা ও গাইডলাইন, এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাস বিপণন নীতিমালাও হালনাগাদ করা হয়েছে।


কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ