ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজিবি বা তৃণমূলের লোকজন— কারও বাধাই সহ্য করা হবে না

ভারত–বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেসব অরক্ষিত অংশে দ্রুত বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, দুপুর ১০:০ সময়
সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজিবি বা তৃণমূলের লোকজন— কারও বাধাই সহ্য করা হবে না

ভারত–বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেসব অরক্ষিত অংশে দ্রুত বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববার (১৭ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি ছুটির দিনেও সীমান্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের খাদ্য, খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি কালিয়ানি সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বর্ডার আউটপোস্টে (বিওপি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও কাঁটাতার নির্মাণ নিয়ে বৈঠক করেন।


পরিদর্শনকালে মন্ত্রী সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। পরে তিনি বলেন, অরক্ষিত সব সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া স্থাপন করা হবে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এ কাজে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে মালদা জেলায় সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণ কার্যক্রমও শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে হবিবপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় কৃষকদের কাছ থেকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন।


প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি ও কোটালপুরসহ একাধিক স্পর্শকাতর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় কৃষকরা সরকারি ক্ষতিপূরণ গ্রহণ করে স্বেচ্ছায় জমি হস্তান্তর করেছেন বলেও দাবি করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমান্ত বেড়া নির্মাণ প্রকল্পটি দ্রুত এগিয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস