ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ ও বিনামূল্যে শিক্ষা

বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতের একটি রাজ্য অন্ধ্র প্রদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির বিপরীত পথে গিয়ে এবার জনসংখ্যা বৃদ্ধিতে
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ ও বিনামূল্যে শিক্ষা

বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতের একটি রাজ্য অন্ধ্র প্রদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতির বিপরীত পথে গিয়ে এবার জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকার ঘোষণা করেছে, দুইয়ের বেশি সন্তান গ্রহণ করলে পরিবারগুলোকে নগদ আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হবে। শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলার তামরাপল্লি গ্রামে এক বিশাল জনসমাবেশে এই নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, পরিবারে তৃতীয় সন্তান জন্ম নিলে এককালীন ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান হলে ৪০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।


তিনি বলেন, “সন্তান কোনো বোঝা নয়, বরং সম্পদ। তাই পরিবারে সন্তান নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” নীতির পেছনের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে জন্মহার ক্রমাগত কমে যাচ্ছে এবং প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। এই জনমিতিক ভারসাম্যহীনতা ভবিষ্যতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলেও তিনি সতর্ক করেন।


সরকারি পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ১৯৯৩ সালে রাজ্যের মোট জন্মহার ছিল ৩ দশমিক ০, যা বর্তমানে কমে ১ দশমিক ৫-এ নেমে এসেছে। অথচ টেকসই জনসংখ্যা ধরে রাখতে আদর্শ হার হওয়া উচিত প্রায় ২ দশমিক ১। তিনি আরও বলেন, জন্মহার কমে গেলে ভবিষ্যতে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালির মতো দেশগুলোর মতো জনসংখ্যাগত সংকটে পড়তে পারে অন্ধ্র প্রদেশ।


নতুন নীতিতে শুধু নগদ সহায়তাই নয়, বরং দীর্ঘমেয়াদী সুবিধাও রাখা হয়েছে। তৃতীয় সন্তানের জন্য পাঁচ বছর পর্যন্ত মাসিক ১ হাজার রুপি ‘পুষ্টি সহায়তা’ দেওয়া হবে এবং ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। এছাড়া কর্মজীবী বাবা-মায়েদের জন্য মাতৃত্বকালীন ছুটি এক বছর এবং পিতৃত্বকালীন ছুটি দুই মাস করার পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনসংখ্যা ব্যবস্থাপনায় এটি একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী পদক্ষেপ হতে পারে, যা ভারতের অন্যান্য রাজ্যেও আলোচনার জন্ম দিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!