ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৫৮ সময়
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম ইব্রাহিম সরদার, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করায় তার অনুপস্থিতিতে এই সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে।


ঘটনার রাতে ইব্রাহিম গোপনে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে তারা স্থানীয়দের সহায়তায় দুজনকে ঘরের ভেতর থেকে আটক করেন এবং পুলিশে খবর দেন। এছাড়া প্রবাসে থাকা স্বামীকে ভিডিও কলের মাধ্যমে ঘটনাটি দেখানো হয় বলেও স্থানীয়রা দাবি করেন। আটকের পর প্রবাসীর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি জানান, স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় একাকীত্ব থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।


এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম সংগঠনের আনুষ্ঠানিক পদধারী নন, তবে তিনি একজন কর্মী হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, ব্যক্তিগত এ ঘটনার দায় সংগঠন নেবে না এবং ঘটনার নিন্দা জানানো হয়েছে।


মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ