ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ হলে মধ্যপ্রাচ্যেও তেল বিক্রি বন্ধ থাকবে: গালিবাফ শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি ‘আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে’ এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী জ্যোতি ইস্যুতে কোচের মন্তব্য ‘মিথ্যাচার’, দাবি বিসিবি পরিচালকের

কোন পশু কত ভাগে কোরবানি দেওয়া যাবে?

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানদের ওপর পশু
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, দুপুর ১০:৭ সময়
কোন পশু কত ভাগে কোরবানি দেওয়া যাবে?

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানদের ওপর পশু কোরবানি ওয়াজিব। সামর্থ্য অনুযায়ী কেউ একা আবার কেউ শরিক হয়ে কোরবানি দিয়ে থাকেন। তবে শরিক কোরবানির ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট শরিয়তসম্মত নিয়ম। ইসলামি শরিয়ত অনুযায়ী, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে একজন ব্যক্তি একাই কোরবানি দিতে পারেন। এসব পশু একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা বৈধ নয়। অন্যদিকে উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারবেন। সাতজনের বেশি শরিক হলে কারও কোরবানিই শুদ্ধ হবে না।


ফিকহ গ্রন্থ অনুযায়ী, উট, গরু ও মহিষে দুই থেকে সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করা বৈধ। এমনকি দুই, তিন, চার, পাঁচ বা ছয়জন শরিক হলেও তা শরিয়তসম্মতভাবে গ্রহণযোগ্য। তবে প্রত্যেক শরিকের অংশ অবশ্যই এক-সপ্তমাংশের কম হওয়া যাবে না; এমন হলে কোরবানি শুদ্ধ হবে না। হাদিসে বর্ণিত আছে, হজরত জাবের (রা.) বলেন, “আমরা নবীজি (সা.)-এর সঙ্গে হজ করেছি এবং তখন আমরা সাতজন করে একটি উট ও একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি।” (সহিহ মুসলিম: ১৩১৮)


ফিকহ গ্রন্থ ‘বাদায়েউস সানায়ে’ ও ‘হিন্দিয়া’-তে উল্লেখ আছে যে, শরিক কোরবানির ক্ষেত্রে প্রত্যেক অংশগ্রহণকারীর নির্ধারিত অংশ থাকা আবশ্যক এবং নির্দিষ্ট সীমার বাইরে গেলে কোরবানি গ্রহণযোগ্য হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের