ঢাকা | |

দুপুরের মধ্যেই ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের আগেই বজ্রসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৬, সকাল ৯:৩৮ সময়
দুপুরের মধ্যেই ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের আগেই বজ্রসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আকস্মিক ঝড়ো আবহাওয়ায় দুর্ঘটনা এড়ানো যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল