ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রথমবারের মতো কিং আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় সুযোগ পাচ্ছেন নারীরা

সৌদি আরবের ঐতিহ্যবাহী বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো নারী বিভাগ
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
প্রথমবারের মতো কিং আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় সুযোগ পাচ্ছেন নারীরা

সৌদি আরবের ঐতিহ্যবাহী বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো নারী বিভাগ যুক্ত করা হয়েছে। আসন্ন ৪৬তম আসর থেকেই নারী প্রতিযোগীরাও অংশ নিতে পারবেন। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এই ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রতিবছর আয়োজিত এই প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ধর্মীয় আয়োজন হিসেবে বিবেচিত।


সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রীর একটি প্রস্তাবের পর এই অনুমোদন দেওয়া হয়। ১৯৭৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম নারীদের জন্য আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হলো। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নারী বিভাগ চালু করা প্রতিযোগিতাটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বিশ্বের নারী ও পুরুষ উভয় হাফেজদের জন্য প্রতিযোগিতার সুযোগ আরও বিস্তৃত হলো।


এ বছরের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসর সফলভাবে আয়োজনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং এটিকে আরও উচ্চমান সম্পন্ন ও সুশৃঙ্খল করতে কাজ চলছে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু ধর্মীয় প্রতিযোগিতার পরিসরই বাড়াবে না, বরং ইসলামী শিক্ষায় নারীদের অংশগ্রহণকেও আরও উৎসাহিত করবে।


সূত্র: সৌদি প্রেস এজেন্সি, আরব নিউজ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা