ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৪ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গাড়ি বোমা হামলা ও গুলিতে অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৮ সময়
পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৪ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গাড়ি বোমা হামলা ও গুলিতে অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহিদ খান আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী হামলাকারী ও সশস্ত্র হামলাকারীরা বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় নিরাপত্তা চৌকিটি ধসে পড়ে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।


নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। সন্ত্রাসীরা গুলি ছুড়ে পুলিশ সদস্যদের হতাহত করে। এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়, এরপর শুরু হয় নির্বিচার গুলি। পরে সহায়তার জন্য পাঠানো অতিরিক্ত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়।


নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে