ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার

ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি,

ইমেইলের মাধ্যমে বোমা হামলার মিথ্যা হুমকি ছড়িয়ে পড়ায় ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সরিয়ে নেওয়া
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৬ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, রাত ৮:৬ সময়
ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি,
ইমেইলের মাধ্যমে বোমা হামলার মিথ্যা হুমকি ছড়িয়ে পড়ায় ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ধরনের হুমকিমূলক বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সত্যিকারের হামলার কোনো আশঙ্কা পাওয়া যায়নি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। এ পরিস্থিতি পর্যালোচনায় সরকারের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকও আহ্বান করা হয়েছে। ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই বুধবার এসব নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্র লক্ষ্য করেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা লা সেভেন টেলিভিশন চ্যানেলকে জানান, দেশটির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি এসেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই এর পেছনে কোনো পরিকল্পিত কৌশল রয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত, তা এই মুহূর্তে বলা কঠিন। তবে গোয়েন্দা সংস্থাগুলো তাদের শনাক্ত করার চেষ্টা করছে।’ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ইমেইলের ভাষা ও বিষয়বস্তু বিশ্লেষণ করলে প্রকৃত বিপদের আশঙ্কা খুবই কম বলে মনে হয়। তাঁর ধারণা, এটি সরাসরি হামলার হুমকি না হয়ে সাইবার আক্রমণের অংশ হতে পারে।

উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেও একই ধরনের বার্তা
ইতালির পাশাপাশি বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও হুমকিসংবলিত ইমেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এসব বার্তাকে বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করছে না। তাই প্রতিষ্ঠানগুলো খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে শিক্ষা কর্তৃপক্ষ জানায়, পাঠানো ইমেইলগুলোর সঙ্গে গত মাসে পাওয়া একটি ভুয়া হুমকির মিল রয়েছে। সে সময় উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) বার্তাটিকে প্রতারণামূলক বলে শনাক্ত করেছিল। অন্যদিকে স্কটল্যান্ডের পুলিশও জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলোকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সেগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। ইমেইলগুলোর উৎস শনাক্তে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ বিষয়ে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও একই কায়দায় একযোগে বোমা হামলার ভুয়া বার্তা পাঠানো হয়েছিল।

ইউরোপজুড়ে সাইবার হামলা ও নিরাপত্তা উদ্বেগ
চলতি মাসে ইউরোপের বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হামলার হুমকির কারণে একাধিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। কোথাও উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধবিমান দিয়ে যাত্রীবাহী উড়োজাহাজকে নিরাপত্তা পাহারা দেওয়া হয়েছে। এ ছাড়া ইউরোপের কয়েকটি শহরের সুপারমার্কেটেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা পরিবর্তন করে খাদ্যপণ্য নষ্ট করার চেষ্টা করেছে। গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের কয়েকটি সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সংঘটিত একই ধরনের সাইবার হামলার সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর মিল রয়েছে। ওই হামলায় দেশটির অনেক সুপারমার্কেটের কার্যক্রম ব্যাহত হয়েছিল এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।

সূত্র: আল জাজিরা
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম