ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরির পরীক্ষায় জালিয়াতির ঘটনা বাড়ছে মাধ্যমিকের পাঠদানে গণিতে ৮৭ ও ইংরেজিতে ৮৪ শতাংশ শিক্ষক ভিন্ন বিষয়ে ডিগ্রিধারী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

ফসকে গেছেন মিকেল, বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কোলম্যান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে হ্যাভিয়ের কাবরেরার অধ্যায়ের সমাপ্তির পর নতুন কোচ কে হচ্ছেন—এ নিয়েই এখন ক্রীড়াঙ্গনে
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ৩:৭ সময়
ফসকে গেছেন মিকেল, বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কোলম্যান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে হ্যাভিয়ের কাবরেরার অধ্যায়ের সমাপ্তির পর নতুন কোচ কে হচ্ছেন—এ নিয়েই এখন ক্রীড়াঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল আগেই জানিয়েছিলেন, নতুন কোচ চূড়ান্ত করে ১৫ মে চুক্তি স্বাক্ষর করা হবে। যদিও ধারণা করা হয়েছিল রোববারই নতুন কোচের নাম ঘোষণা আসতে পারে, তবে এখন জানা গেছে আলোচনার প্রক্রিয়া আরও কয়েকদিন চলবে। এক গণমাধ্যমকে তাবিথ আউয়াল বলেন, “আজ (রোববার) কোচের নাম ঘোষণা করা হচ্ছে না। আলোচনা চলছে এবং ১৫ মে পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”


বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশের কোচ হওয়ার জন্য মোট ২৩০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রায় ১৭০ জন ছিলেন ইউরোপীয় ফুটবল সংস্থার সর্বোচ্চ কোচিং সনদধারী। বাছাইয়ের বিভিন্ন ধাপ শেষে প্রথমে ১০০ জন, পরে ২৩ জন এবং সবশেষে সাক্ষাৎকারের জন্য ১১ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়। সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল। ২০১৬ অলিম্পিকে ব্রাজিলকে ফুটবলে স্বর্ণ জেতানো এই কোচকে ঘিরে শুরু থেকেই আগ্রহ ছিল। তবে বাফুফের সিদ্ধান্তে বিলম্ব হওয়ায় তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।


ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৮ মে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। মিকেলের সরে যাওয়ার পর এখন সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। তিনি আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। ওয়েলস জাতীয় দলে গ্যারেথ বেলের মতো তারকাদের নিয়ে সফলভাবে কাজ করেছেন তিনি। পাশাপাশি ইউরোপের কয়েকটি বড় ক্লাবেও কোচিং করিয়েছেন।


এছাড়া আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। সাবেক এই ফুটবলার জার্মানি ও ইউরোপের বিভিন্ন ক্লাবে কাজ করার পাশাপাশি হাঙ্গেরি ও কাজাখস্তান জাতীয় দলের দায়িত্বও পালন করেছেন। বাফুফের একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত এই দুই কোচের একজনের হাতে বাংলাদেশের দায়িত্ব যাওয়ার সম্ভাবনাই বেশি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে