ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

থালাপতি বিজয়ের নেতৃত্বে শনিবার শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার

দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। শনিবার (৯
  • আপলোড সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৬, দুপুর ১০:৯ সময়
থালাপতি বিজয়ের নেতৃত্বে শনিবার শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার

দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার নেতৃত্বাধীন জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে। জানা গেছে, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে–সহ কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে মোট ১২০টি আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুর বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৪টি হওয়ায় এই জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।


সূত্র অনুযায়ী, টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পেয়েছে, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে জোটের মাধ্যমে অতিরিক্ত আসন যোগ হয়। এর আগে বিজয় চেন্নাইয়ে রাজ্যপালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেন এবং সংখ্যাগরিষ্ঠতা দাবি করেন। তবে তখন পর্যাপ্ত সমর্থনের প্রমাণ দিতে না পারায় সরকার গঠনের অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।


পরবর্তীতে জোটভুক্ত দলগুলো সমর্থন নিশ্চিত করলে পরিস্থিতি বদলে যায়। সিপিআই নেতা ভীরাপান্দিয়ান জানিয়েছেন, গণতান্ত্রিক দায়িত্বের অংশ হিসেবে তারা টিভিকে–কে সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। এই পরিবর্তনের ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা