ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

বায়ার্নকে হতাশ করে আবারও ফাইনালে পিএসজি

প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে গোল উৎসবের ম্যাচে ৫–৪ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেই এগিয়ে
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:১১ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:১১ সময়
বায়ার্নকে হতাশ করে আবারও ফাইনালে পিএসজি

প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগে গোল উৎসবের ম্যাচে ৫–৪ ব্যবধানে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেই এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে ফিরতি লেগেও টিকে রইল ফরাসি ক্লাবটি। বুধবার রাতে মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে ৬–৫ ব্যবধানে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে পিএসজি।


ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মাত্র তৃতীয় মিনিটে উসমান ডেম্বেলে গোল করে দলকে এগিয়ে দেন। দ্রুত পাল্টা আক্রমণে গড়ে ওঠা সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি ক্লাবটি। পুরো ম্যাচজুড়ে বায়ার্ন মিউনিখ একাধিক সুযোগ তৈরি করলেও পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ দুর্দান্ত নৈপুণ্যে দলকে এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধে চাপ বাড়ালেও বারবার ব্যর্থ হয় জার্মান জায়ান্টরা।


শেষ মুহূর্তে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হ্যারি কেইন গোল করে বায়ার্নকে সমতায় ফেরালেও তাতে লাভ হয়নি। দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় বায়ার্ন মিউনিখকে। এই জয়ের ফলে আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিতব্য ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে আর্সেনাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক