ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায়
  • আপলোড সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৬, দুপুর ১১:০ সময়
সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬ মে) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।


শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, মামলার এজাহারে মমতাজ বেগমের বিরুদ্ধে সরাসরি কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত জামিন আবেদন নাকচ করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে মো. সাগর নিহত হন। পরে তার মা বিউটি আক্তার বাদী হয়ে ২৪৩ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।


অভিযোগ অনুযায়ী, তিনি একাধিক নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় নাম আসার পর থেকে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নিহত সাগরের পরিবার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী